1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬২০ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘‘শেখ হাসিনা ‘দুর্গম পথের নির্ভীক যাত্রী’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ হান্নান মোল্যা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. হান্নান মোল্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নানা প্রতিবন্ধকতা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পৌর যুবলীগের আহবায়ক মোঃ আহাদুল করিম আহাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা নিখিল সাহা, মো. কামরুল হাসান, মো. ইলিয়াস মোল্যা, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রনজু আহমেদ, পরমেশ্বরদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, রুপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রুপম, সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কবুল, বোয়ালমারী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাতৈর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, শেখর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাবের হোসেন, ময়না ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার আরজু রহমান, সাধারণ সম্পাদক রাসেল কবীর, দাদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাবুল মোল্যা, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল মোল্যা, যুবলীগ নেতা সম্রাট প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা বেলায়েত বারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION