1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালিত

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৫৯ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীরমুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (০১ জুন) দুপুরে হাসপাতাল রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাকির শেখ, কেন্দ্রীয় কৃষকদল নেতা মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন কালা মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, কাউন্সিলর শেখ আজিজুল হক, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহিন আনোয়ার, যুবদল নেতা মো. আলম শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা ‍সুমন প্রমুখ। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION