1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারীতে স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৫৬৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীতে বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় এই বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়।

রুরাল মাইক্রোএন্টার প্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্প এর আওতায় ‘‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হচ্ছে।

এসডিসির পরিচালক (প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান কচি এর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. শাহিন আলমের সঞ্চালনায় স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিসির অডিট ও মনিটরিং শাখার উপপরিচালক খন্দকার নজরুল ইসলাম, কাদিরদী বাজার কমিটির সভাপতি মো. শাহাজাহান মোল্যা, এসডিসির সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী প্রসেনজিৎ পাল, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উদ্যোক্তারা।

এ সময় বক্তারা বলেন, ‘কৃষক ও আড়ৎদারদের থেকে খাটি সরিষা সংগ্রহ করে আধুনিক কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে ফিল্টারিং করে স্বাস্থ্যসম্মত খাঁটি সরিষার তেল উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। এই তেল বিএসটিআই হতে মান ও বিক্রয় সনদপ্রাপ্ত। এতে ক্ষতিকর ইরুসিক এসিড নেই বললেই চলে। এছাড়া ফুড গ্রেড বোতলে বায়ুরোধক ক্যাপ দ্বারা বোতলজাত করা হয়। তাই স্বাস্থ্য সুরক্ষায় যে কেউ এই সরিষার তেল ব্যবহার করতে পারবে।
গুনগত মান ভালো হওয়ায় বাজারে এ তেলের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান স্থানীয় খুচরা বিক্রেতারা। বাজার সংযোগ সভায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত মুদি দোকানি, পাইকার, আড়ৎদার ও উৎপাদনকারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION