1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে কেয়ার ডিজিটাল ল্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৩৮৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে কেয়ার ডিজিটাল ল্যাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টা থেকে এ ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইনে প্রান্তিক গ্রামাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা সেবা প্রধান করেন মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ, হাঁপানি, লিভার, পরিপাকতন্ত্র ও চর্ম রোগে অভিজ্ঞ ডা. মো. শরিফুল ইসলাম। বোয়ালমারী ওয়াবদা মোড়স্থ কেয়ার ডিজিটাল ল্যাবের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতা করেন কেয়ার ডিজিটাল ল্যাবের ম্যানেজার মো. রাসেল কাজী, ডাক্তারের সহকারী মো. রমিন মোল্যা ও কবিতা রাণী। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পেটের সমস্যা নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা ময়না গ্রামের ষাটোর্ধ মো. কবির মিয়া বলেন, আমরা গরিব মানুষ। সব সময় ভিজিট দিয়ে ভালো ডাক্তার দেখাতে পারি না। আজ ফ্রিতে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছি। ডাক্তার বলেছে, ঠিকমতো ঔষধ খেলে আমি দ্রুতই সুস্থ হয়ে যাবো।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা পেয়ে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION