1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

বোয়ালমারীতে নব্য বিএনপির অত্যাচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৯৬ Time View

বোয়ালমারী  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে স্বৈরাচার শেখ হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
১ অক্টোবর বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে- বিক্ষোভ মিছিলটি বোয়ালমারী পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরটির প্রাণকেন্দ্র চৌরাস্তায় এক প্রতিবাদী পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির মূলধারার হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। বৃষ্টি ও বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা ওয়াপদা মোড়স্থ হারুন শপিং কমপ্লেক্সে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে বিকাল ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক কাউন্সিলর মিনহাজুর রহমান লিপনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন – বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ বার দল থেকে বহিষ্কৃত এক নেতা সেই সব আওয়ামী লীগের সন্ত্রাসীদের রক্ষায় মোটা অংকের টাকা নিয়ে তাদের বিএনপির টিকিট দিচ্ছে। আওয়ামী লীগ থেকে আগত সে সব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালায় যাচ্ছে একের পর এক। তারা এ সব নব্য বিএনপি নেতাকর্মীদের প্রতিহত করাসহ বারবার বহিষ্কার নামধারী বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের স্থায়ী বহিষ্কারের দাবি তুলেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, বিএনপি নেতা মিলু মিয়া, এনায়েত হোসেন মেম্বার, সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান মিয়া বকুল, বিএনপি নেতা মো. কামাল হোসেন, গুনবহা ইউপি সদস্য নাজমুল হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা গোলাম রসূল বিশ্বাস, যুবদল নেতা আলম শেখ, দুখু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, ছাত্রদলের সাবেক আহ্বায়ক হোসেন সালেহ্ রুবেল, জাসাস সভাপতি শাহিন আনোয়ার, ছাত্রদলের সভাপতি মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা জাকারিয়া মোল্যা সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION