1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর ১ আসনে সাবেক ছাত্রদল নেতার পূজামণ্ডপ পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১০৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ (বোয়ালমারী-আলফডাঙ্গা-মধুখালী) আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সাহাবুদ্দিন আহমেদ (নিউটন মিয়া)। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় মো. সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। ইতোপূর্বে বিএনপি সরকারের আমলে সব ধর্মের অনুসারীরা স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করেছেন। দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. মজিবর রহমান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু সিকদার, সদস্য মদন দাস, আধারকোঠা শ্রী শ্রী রক্ষাচণ্ডী মন্দির কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিশ্বনাথ রাজবংশী, কোষাধ্যক্ষ সুবাস সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি বিশ্বজিৎ সরকার, পৌর মৎস্যজীবিদলের সভাপতি মো. কামাল আহমেদ, ধলু রাজবংশী, মণিকণ্ঠ রাজবংশী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION