1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

শিক্ষাঙ্গন হোক মাদক ও সন্ত্রাস মুক্ত: শামসুদ্দিন মিয়া ঝুনু

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০২৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু বলেছেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার করে আধুনিক ও উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্যে দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করাসহ অনেক দিকনির্দেশনা রয়েছে। শিক্ষাঙ্গন হোক মাদক ও সন্ত্রাস মুক্ত। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছিল। এখন শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বন্ডপাশা হাজেরা মকবুল ডিগ্রি কলেজের (প্রস্তাবিত) নবীনবরণ, পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু এসব কথা বলেন।
কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. কাজী নজরুল ইসলাম, ইউরোটেক্স ফ্যাশন লিমিটেডের সিইও শরীফ সাজ্জাদ হোসেন জুয়েল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাড. মো. আফসার উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. মফিজুর কাদের খান মিল্টন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, রুপাপাত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মিয়া, সাধারণ সম্পাদক আলী আক্কাচ মন্টু, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মিয়া, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোহম্মদ আলী, সাবেক অধ্যক্ষ মো. এনায়েত আজাদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মো. নুরুল ইসলাম। অর্ভথ্যনায় ছিলেন প্রভাষক সুভাষ চন্দ্র বিশ্বাস ও প্রভাষক সমর পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION