1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

মামলার এক ঘণ্টার মধ্যেই দুই আসামি  গ্রেপ্তার মোটরসাইকেল উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৬৭ Time View

মামলার এক ঘণ্টার মধ্যেই দুই আসামি  গ্রেপ্তার মোটরসাইকেল উদ্ধার
বোয়ালমারী প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে দিনের বেলায় ছাত্রদের নিকট থেকে দুটি মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি কাকন মিয়া (৩৫) ও মাসুদ মোল্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পৌরসভার ছোলনা ও চতুল গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮.০২.২৫) তাদের আদালতে চালান করে বোয়ালমারী থানা পুলিশ।
জানা যায়, বুধবার (২৬.০২.২৫) দুপুরে কাদিরদী কলেজের ইন্টারের ৪ ছাত্র নাফিজ ইকবাল, তারিকুল ইসলাম, রাতুল ও রাহাদ বোয়ালমারী রেল স্টেশনে বসে ছিল। এ সময় পৌরসভার ছোলনা গ্রামের কাকন মিয়া (৩৫) গিয়ে এক ছাত্রকে বলে তাকে হাসপাতালের সামনে নামিয়ে দিতে। কাকন ওই ছাত্রকে নিয়ে হাসপাতাল হয়ে হ্যালিপোর্টের সামনে চলে যায়। ওই ছাত্রকে দিয়ে অন্য তিন ছাত্রকে সেখানে ডেকে নেয়। কাকন আরও ৩জন সঙ্গীকে ডেকে নিয়ে ছাত্রদের গলায় ছুরি ধরে দুটি মোটরসাইকেল, মোবাইল, টাকা নিয়ে চলে যায়। বুধবার রাতেই বিভিন্ন মাধ্যমে ছাত্র ও এলাবাসির তৎপরতায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্য মোটরসাইকেল, মোবাইল ও টাকা না পেয়ে কাদিরদী গ্রামের মো. সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে মো. সোহান বিশ্বাস কাকনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৩ জনের নাম দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে কাদিরদী কলেজের ছাত্র ও এলাকাবাসি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেল ফেরত, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফরিদপুর-বোয়ালমারী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। বোয়ালমারী এলাকার মানুষের মোটরসাইকেল আটক করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে নানা ধরনের যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামাদুল হাসান ঘটনাস্থলে ছুটে যান। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয় । মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বোরহান উদ্দিন মোল্লা বলেন বৃহস্পতিবার রাতেই ওসি মাহামুদুল হাসানের নেতৃত্বে ওসি (তদন্ত) আল আমিন, এসআই দেওয়ান শামীম খান, আমি নিজে এবং সেনা বাহিনী মিলে অভিযান শুরু করি। আসামি গ্রেপ্তারের পর কাকনের নিকট থেকে অপর একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় একটি চাকুও জব্দ করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুল হাসান বলেন, বুধবার দিনের বেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা জানার পরই পুলিশ তৎপরতা শুরু করে। সে ধারাবাহিকতায় ছাত্রদের একটি মোটরসাইকেল ফেরত পায়।  সোহান বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করে সেনা বাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। ###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION