1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন এজাহারে নতুন মুখ

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫৮ Time View

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন এজাহারে নতুন মুখ

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মোঃ দেলোয়ার হোসেন দুলু মোল্লা (৪৬) ইন্তেকাল করেছেন। ঘটনার পর টানা ১৬ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ৬ এপ্রিল তিনি মারা যান। দুলু মোল্লা বোয়ালমারী পৌরসভাধীন পূর্ব কামার গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত নুরুল হক মোল্লা। জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে গত ২১ মার্চ তিনি এ হামলার শিকার হন বলে জানাগেছে। মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে
জানাযায়,পৈত্রিক জমিজমা নিয়ে প্রতিবেশী মোঃ কাশেম মোল্লা,সিদ্দিক মোল্লা গংদের সঙ্গে নিহত দুলু মোল্লা গংদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে দুলু মোল্লার ছোট ভাই মোহাম্মদ আমির হোসেন নিজ জমিতে মাটি ফেলতে গেলে বিবাদী কাশেম মোল্লা,সিদ্দিক মোল্লা,লুৎফার মোল্লা,নজরুল মোল্লা,তাহিদ মোল্লা গং বাঁধা প্রদান করেন। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে বিবাদীরা আমির হোসেন কে মারধর শুরু করলে তাকে উদ্ধারে এগিয়ে আসেন দুলু মোল্লা। এ সময় অভিযুক্তরা দুলু মোল্লাকে ধারালো অস্ত্র (ছুড়া)দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল তিনি মারা যান। দুলু মোল্লা ও তার ভাই আমির হোসেন মোল্লার উপর হামলার ঘটনায় গত ২৭ মার্চ একটি মামলা হয় বোয়ালমারী থানায়। এতে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ৪/ ৫ জনকে আসামি করা হয়। নামাঙ্কিত আসামীরা হলেন,কাশেম মোল্লা, সিদ্দিক মোল্লা, লুৎফর মোল্লা, নজরুল মোল্লা,তাহিদ মোল্লা ও ফজলু তালুকদার। এ মামলায় ১ নং আসামি কাশেম মোল্লা ও ৬ নং আসামী ফজলু তালুকদার গ্রেফতার হলেও বর্তমানে তারা জামিনে আছেন। ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন দুলু মারা যাওয়ায় আগের মামলাটি হত্যা মামলায় রুপান্তর সহ আরো দুই আসামীকে এজাহারে অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে। নিহত দুলু মোল্লার বড় ভাই মামলার বাদী আব্দুল মান্নান মোল্লা বলেন,পরিকল্পিত ও নৃশংস ভাবে আমার এক ভাইকে খুন করা হয়েছে। অপর এক ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় এ মামলার আসামীরা কি ভাবে জামিন পায় তা আমার বোধগম্য নয়। মামলার সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান এক প্রশ্নের জবাবে বলেন,এ ঘটনায় নতুন করে এজাহার নেয়ার কোনো সুযোগ নেই। তদন্তের সময় নতুন কোন আসামীর সম্পৃক্ততা পাওয়া গেলে তিনি স্বাভাবিক নিয়মেই চার্জশিটে অন্তর্ভুক্ত হবেন। বাদীপক্ষ নতুন করে দুই আসামিকে এজাহারে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন। তদন্ত সাপেক্ষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার সব আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION