1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

মাদক সেবন অবস্থায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (বহিস্কৃত) মনির হোসেনকে ইয়াবা সেবন অবস্থায় গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে দশদিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের চতুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হোসেন চতুল গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। তিনি বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। বর্তমানে বহিস্কৃত।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাকে ১০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন বলেন, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে। এ সময় তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ১০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক থেকে মনির হোসেনকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION