1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বিচার না পেলে পরিবারসহ আত্মহত্যা করবো

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯১৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক চা বিক্রেতার কাছে চাঁদা দাবি করে না পেয়ে স্ত্রীর শ্লীলতাহানি করেছেন মর্মে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী। ২৩ জুলাই রাতে দেড়টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব মোড়া গ্রামে জগেশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস ও তার স্ত্রীর একটি চা ও মুদি দোকান রয়েছে।
দোকানটিতে স্থানীয় উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক মাল ক্রয়ের অজুহাতে আড্ডা দেয় ও জয়ন্ত বিশ্বাসের অনুপস্থিতিতে তার স্ত্রীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তেতুলিয়া গ্রামের হোচেন শিকদারের ছেলে রেজাউল শিকদার, কদমী গ্রামের মিঠু মোল্যার ছেলে মো. পলাশ মোল্যা, আ. ওহাব মোল্যার ছেলে আবু সাঈদ মোল্যা, পুতন্তীপাড়া গ্রামের হাসমত মৃধার ছেলে মিরাজুল মৃধা ও একই গ্রামের চুন্নু মোল্যার ছেলে হাবিব মোল্যাসহ অজ্ঞাত কয়েকজন তাদের নানাভাবে উত্যক্ত করতে থাকে। গভীর রাতে তাদের দোকান সংলগ্ন বসতঘরে ইটপাটকেল ছুঁড়ে, দরজা ও টিনের বেড়ায় বাড়ি দিয়া পালিয়ে যায়। ঘটনার দিন রাত দেড়টার দিকে দোকান খোলার জন্য দরজায় করাঘাত করলে সে দোকান না খুলে এক প্রতিবেশীকে ফোনে ডেকে এনে ঘরের মধ্যে কথা বলার সময় উল্লেখিত লোকজন তার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে জয়ন্ত বিশ্বাসকে মারধর করে হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় কয়েকজন তার স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভুক্তভোগী গৃহবধূ জানান- আমি আমার স্বামীকে তাদের হাত থেকে রক্ষা করতে বাঁধা দিলে ওরা আমাকে জোর করে বাইরে নেওয়ার চেষ্টা করে ও আমার শরীরের স্পৃর্শকাতর নানাস্থানে হাত দেয়। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা আমাদের ঘরে তালা মেরে দিয়ে চলে যায় এবং আমাদেরকে বলে ৫০ হাজার টাকা দিলে তোদের তালা খোলা হবে।
জয়ন্ত বিশ্বাস বলেন – এদের অত্যাচারে আমি অতিষ্ঠ। বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে এসেছে, আমার স্ত্রীর উপর কুনজর দিয়েছে, এসব নিয়ে গ্রামে সালিশও হয়েছে। যে কারণে তারা সর্বশেষ আমার স্ত্রীকে তুলে নিতে চেষ্টা করে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। যদি বিচার না পাই তাহলে আমি আমার স্ত্রী, ছেলেমেয়েসহ আত্মহত্যা করবো।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION