1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সমুন্নত রাখতে হবে- ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৫৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে, দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের অধিকার আদায় করতে না পারবো, ততক্ষণ রাজপথ ছাড়বো না। দীর্ঘ ১৭ বছর গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুম, হামলা-মামলা সহ্য করে জনগণের কথা বলেছে বিএনপি। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়কে আমরা সমুন্নত রাখতে চাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত, ঘুষ-দুর্নীতি চাঁদাবাজ মুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবসে বিজয় র‌্যালী শেষে পথসভায় এসব কথা বলেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
মঙ্গলবার ৫ আগস্ট স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে ফরিদপুর ১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে স্থানীয় বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। তিনটি উপজেলায় বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু। হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পৃথক তিনটি বিজয় র‌্যালী।
বোয়ালমারীতে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিয়া মিলুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ হোসেন, শেখ আতিকুল আলী, শেখ আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
মধুখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ আবুল কাশেম আবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাসুদ হাসান, হামিদুর জামান প্রিন্স, মধুখালী সরকারি আইনুদ্দিন কলেজের সাবেক ভিপি, জিএস বিপ্লব মোল্যা, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম রাব্বানী পুলিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এটিম সাইফুজ্জামান, পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এসএম কামাল, সরকারি আইনুদ্দিন কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিম প্রমুখ।
এছাড়াও আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ডা. আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম দাউদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION