1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

বোয়ালমারীতে ৯ স্কুল শিক্ষার্থী একযোগে হঠাৎ অসুস্থ কারণ রহস্যাবৃত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০৮৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি স্কুলের একই শ্রেণির ৯ শিক্ষার্থীর এক সঙ্গে অসুস্থ হবার খবর পাওয়াগেছে। স্থানীয় ও জেলা পর্যায়ের উন্নত চিকিৎসা শেষে তারা এখন সুস্থ হয়ে উঠলেও হঠাৎ এমন অসুস্থতার কারণ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যময়তার। বুধবার (৬ আগস্ট) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর জুনিয়র হাইস্কুলে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়,সকাল ১১ টায় স্কুল চলাকালে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির রিতু, মিম, হানিফা, হাফেজা, সামিয়া, অথৈই সহ ৯ মেয়ে শিক্ষার্থী রহস্যজনক কারণে শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি,মাথা ঘোরানো ও চেতনাহীনতার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের চিকিৎসকের কাছে নেওয়া হয়। কেউ স্থানীয় চিকিৎসায় আবার কেউ ফরিদপুরে উন্নত চিকিৎসার পর সুস্থ হয়ে উঠে। তারা সবাই এখন ভালো থাকলেও হঠাৎ এমন অসুস্থতার কারণ নিয়ে পাওয়াগেছে পরস্পর বিরোধী বক্তব্য। শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকরা একেকজন একেক রকম কথাবার্তা বলছেন। মোঃ হাফিজুর রহমান নামে একজন অভিভাবক বলেন,তার মেয়ে হাফিজা ও ভাতিজি সামিয়া দুজনেই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সকালে তারা খাবার খেয়েই স্কুলে আসেন। ১১ টার দিকে তারা হঠাৎ মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। এসময় একই ভাবে আরো কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অন্যরা স্থানীয় চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও তার ভাতিজি সহ মোট তিন জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। তারাও এখন সুস্থ। তবে তাদের পেটে বিষক্রিয়া জনিত কিছু পাওয়া যায়নি বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন এমনটি জানান হাফিজুর রহমান। দেলোয়ার হোসেন নামে এক অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন,মাঝেমধ্যেই স্কুলে ঢাক-ঢোল পিটিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্মদিন পালন করা হয়। ঘটনার দিনও ক্লাসে পাঠদান বন্ধ রেখে মিমি নামে এক শিক্ষার্থীর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। এই অনুষ্ঠানের খাবার খেয়েই মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষক পরিমল কুমার শিকদারের গাফিলতিকে দায়ী করেন দেলোয়ার হোসেন। এদিকে ভুক্তভোগী এক শিক্ষার্থী জন্মদিন পালনের কথা স্বীকার করলেও কোন খাবার খাওয়া হয়নি বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জয়নগর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার শিকদার বলেন,ঘটনার দিন স্কুলে কোন জন্মদিন পালন করা হয়নি। ইতিপূর্বে জন্মদিন পালন করা হলেও সেটা হয়েছে ছুটির পর। না খেয়ে স্কুলে আসার কারণে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে বলে জানান প্রধান শিক্ষক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION