1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদাবাজ দখলবাজদের বিএনপিতে ঠাঁই নাই- শামা ওবায়েদ

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮২৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশে সংস্কার দরকার। কারণ প্রতিটা গণতান্ত্রিক, সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামীলীগ ধ্বংস করেছিল। সংস্কার আমরাও চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই সংস্কার হবে। দীর্ঘ ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি। যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্ধুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে। রাজপথে রক্ত ঝড়েছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের প্রতিক্ষায় ১৮ কোটি মানুষ। জনগনের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পুর্ণাঙ্গ সংস্কার করবে। ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বিএনপির আয়োজনে খাড়দিয়া পশ্চিম মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ অন্যায় কাজ যারা করে বিএনপিতে তাদের ঠাঁই নাই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না। যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সকলের অধিকার থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে অংশীজনের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নাই।
যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুনের সভাপতিত্বে ও বাংলাদেশ মসজিদ কাউন্সিলের ডিরেক্টর মুশফিক বিল্লাহ্ জিহাদের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিক তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মাহাবুব হাসান সজিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION