1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এনসিপি নেতা হাসিবুর রহমান অপু

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫১৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ফরিদপুর -১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, জুলাই বিপ্লবী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর)।
১ অক্টোবর বুধবার দূর্গা উৎসবের নবমীতে তিনি সংসদীয় এ আসনের বোয়ালমারী আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপে আগত দর্শনার্থী, পূজারী, ভক্তবৃন্দ ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন ও তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। জুলাই যোদ্ধা মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) বলেন- জুলাই বিপ্লবীর মধ্য দিয়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এদেশকে বৈষম্য মুক্ত একটি সাম্যের, সৌহার্দ্যের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হিন্দু মুসলিম একসাথে কাজ করতে হবে। আমরা সম্মিলিত ভাবে এদেশকে গড়ে তুলতে চাই যাতে এদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয়। এ দেশ আপনার আমার সবার, শহীদদের রক্তে অর্জিত ফসলকে ম্লান হতে দেবনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে জুলাই চেতনা নিয়ে আমি আপনাদের সেবা করতে পারি। এ সময় ফরিদপুর -১ আসনের জুলাই বিপ্লবী ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION