1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে বিএনপির কমিটি বাতিলের বিক্ষোভে আটকা পড়লেন নিতাই রায় চৌধুরী

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৯৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ মানববন্ধন করে দলের পদবঞ্চিত অংশ। মানববন্ধন ও বিক্ষোভে দলটির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরীর গাড়ি বহর আটকা পড়ে। এ সময় আন্দোলন কারীরা আওয়ামীলীগ পুনর্বাসিত কমিটি বাতিল ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবি জানান।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম এলাকা চৌরাস্তা মোড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে একপর্যায়ে বিক্ষোভকারীরা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক আংশিকভাবে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আটকা পড়েন। এসময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে কমিটি বাতিলের দাবি ও বিতর্কিত কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলামের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিতাই রায় চৌধুরী নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম আওয়ামী লীগ পদ পদবিতে থাকা প্রায় ৭০জনকে বিএনপির উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দমতো কমিটি দিয়েছেন। এতে দীর্ঘদিন দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে পথ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন মিয়া, মফিজুর কাদের মিল্টন খান, জাকির হোসেন চৌধুরী, এনায়েত হোসেন, রইসুল ইসলাম পলাশ, হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION