1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্থানীয় সমাজসেবক মঞ্জুর মাতুব্বর বলেন, আমি জন্মসূত্রে বিএনপি পরিবারের সন্তান। আমার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপি করে আসছে। কিন্তু কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমাকে আ’লীগ নেতা আখ্যা দিয়ে হয়রানির চেষ্টা করছে। ফ্যাসিস্ট সরকারের আমলে আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা-হামলা হয়েছে। স্বার্থান্বেষী মহলটি আ’লীগের একটি মনগড়া কমিটিতে আমার নাম দিয়ে অপপ্রচার করছে। ওই কমিটি সম্পর্কে আমি বা আমার পরিবারের কেউ অবগত নই। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। উদ্দেশ্যমূলকভাবে আ’লীগ নেতা আখ্যা দিয়ে হয়রানি করতে এই হীনপন্থা অবলম্বন করে ওই মহলটি। আমি এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি জন্মসূত্রে বিএনপি। ইতোপূর্বে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, বর্তমানেও আছি এবং আমৃত্যু বিএনপি করে যাবো। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব মেম্বার, হাফেজ ওবায়েদ মোল্যা, হারুন শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION