1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনিরের বিশাল মোটর শোডাউন

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী-আলফাডাঙ্গা ও মধুখালী) তিন উপজেলায় বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো. মনিরুজ্জামান মনির। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো নেতাকর্মীদের নিয়ে এ মোটর শোভাযাত্রা পুরো নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। এ সময় তিন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত জনতার কাছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান তিনি।

শনিবার সকালে নিজ উপজেলা মধুখালী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে পুনরায় মধুখালীর কামারখালীতে গিয়ে শেষ হয়। সারাদিনব্যাপী এই শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপসহ সারিবদ্ধ গাড়িবহর কয়েক কিলোমিটার সড়কে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

স্থানীয়দের ভাষ্যে, সাম্প্রতিক সময়ে ফরিদপুর-১ আসনে এ ধরনের শোভাযাত্রা নজিরবিহীন। এলাকাবাসীর অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং স্লোগানে স্লোগানে শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, তৃণমূল কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশ মনিরুজ্জামান মনির তাদের নেতৃত্ব দেবেন, বিএনপির রাজনীতিকে ঐক্যবদ্ধ করবেন এবং পরিবর্তনের রাজনীতি গড়ে তুলবেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিন দিন তৃণমূলে আরও দৃঢ় হচ্ছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এত বিশাল শোভাযাত্রার মাধ্যমে মনিরুজ্জামান মনির আসন্ন নির্বাচনে তার সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং মনোনয়ন পাওয়ার সক্ষমতার একটি শক্ত বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দিলেন।

মোটরসাইকেল শোভাযাত্রায় তিন উপজেলার বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া মধুখালী উপজেলার কামারখালীতে মোটরসাইকেল শোভাযাত্রা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION