1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

রাতের আধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: শীতের কষ্ট লাঘবে দিনমজুর, হতদরিদ্র ও ফুটপাতে থাকা ভবঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুর জেলা মৎস্যজীবীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা মো. সাহাবুদ্দিন আহমেদ (নিউটন মিয়া)। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি বোয়ালমারী পৌর সদরের রেল ষ্টেশন, হাসপাতাল গেট, ওয়াবদা মোড়, নিউ মার্কেট, চৌরাস্তা এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল পেয়ে দিনমজুর কাসেম মন্ডল বলেন, কয়েকদিন ধরে শীতে অনেক কষ্ট পেয়েছি। সামর্থ্য না থাকায় শীতের পোশাক কিনতে পারিনি। সারাদিন দিনমজুরের কাজ করে রাতে ষ্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে থাকি। এই কম্বল পেয়ে আমরা এখন শান্তিতে ঘুমাতে পারবো। শীতে আমাদের আর কষ্ট করতে হবে না।

মো. সাহাবুদ্দিন আহমেদ (নিউটন মিয়া) বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এলাকার সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করেছি। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও মানবিক কাজ অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION