1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল দরবার শরীফ দখল ও ৪৮তম বার্ষিক ওরশ বন্ধের দাবিতে জেলা প্রশাসকসহ একাধিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ বোয়ালমারীর কিশোর শ্রমিক সজীব হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ ক্রমান্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে- ড. ইলিয়াস মোল্লা এমপি

বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে ফরিদপুরের বোয়ালমারীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বোয়ালমারী উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পৌরসভা যৌথভাবে দিবসটি আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম রকিবুল হাসান এর অনুপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী। বোয়ালমারী পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোসম্মৎ আজমিরী খাতুনের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, পৌরসভার সচিব মনিরুজ্জামান সিকদার, পৌর প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. কোরবান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এলজিইডি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION