1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মানবতার সেবায় ডাক্তার ইজাজ

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৫৯ Time View

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মোঃ শাহাদাত হোসেন এবং মাতা রাশিদা বেগম। শৈশবকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবাজ একজন মানুষ। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ৫ম ও ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষায় বৃত্তি অর্জনের পাশাপাশি SSC ও HSC পরীক্ষায় গোল্ডেন A+ লাভ করে তিনি তার মেধার উজ্জ্বল প্রমাণ দেন।
পরবর্তীতে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ ও একাগ্রতার কারণে তিনি হৃদরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ (কার্ডিওলজি) উত্তীর্ণ হন, যা তার পেশাগত দক্ষতা ও যোগ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এরপর ৪৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। বর্তমানে ডা. ইজাজ আহমেদ শাওন মেডিকেল অফিসার ও সহকারী সার্জন হিসেবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্মরত আছেন। তার কাজের মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা এবং তাদের সুস্থতা নিশ্চিত করা।
বোয়ালমারী বার্তার এক সাক্ষাৎকারে তিনি জানান, এলাকার মানুষের সেবা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি তার জীবনের সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত। তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবে নিজেকে নিয়োজিত রাখতে আগ্রহী। তিনি আরও বলেন, বোয়ালমারীর মানুষ তাদের এলাকার সন্তানকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত, আর এই ভালোবাসাই তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। তার এই পথচলার শুরু যেন স্বপ্নের মতো, আর তিনি আন্তরিকভাবে কামনা করেন এই যাত্রার সমাপ্তিও যেন হয় সুখময় ও সফল।
ডা. ইজাজের এই সাফল্য, নিষ্ঠা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা তাকে এলাকাবাসীর হৃদয়ে এক বিশেষ স্থান করে দিয়েছে। তার মতো একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক পেয়ে এলাকাবাসী গর্বিত, আনন্দিত এবং আশাবাদী। আমরাও তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION