1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে জ্বালানি সঙ্কট, বিপাকে আড়াই শ’ শ্রমিক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে তীব্র জ্বালানি সঙ্কটের কারণে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে আল-আলী অটো ব্রিকস লি:। এর উৎপাদন কার্যক্রম প্রায় স্থবির। যেকোনো মুহূর্তে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে ইটভাটাটি। এর ফলে কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রায় আড়াই শ’ শ্রমিক। পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকদের কণ্ঠে ছিল অসহায়ত্ব আর বেঁচে থাকার আকুতি।

এক শ্রমিক কাঁপা গলায় বলেন, ‘আমরা দিন আনি দিন খাই মানুষ। কাজ না থাকলে ঘরে ভাত রান্না হবে না। বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না। কিস্তির চাপ আছে- খাবো নাকি কিস্তি দেবো, বুঝতে পারছি না।’ আরেকজন বলেন, ‘এই ভাটাই আমাদের সবকিছু। এটা বন্ধ হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।’

আল আলী অটো ব্রিকস্ লিঃ এইচ আর ম্যানেজার সবুজ মিয়া বলেন, ‘প্রতিদিন প্রায় ১৫০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে এক ফোঁটা জ্বালানিও পাওয়া যাচ্ছে না। ফলে সব কার্যক্রম থমকে গেছে।’ তিনি আরো বলেন, জ্বালানি ছাড়া আমাদের ভাটা এক মিনিটও চলতে পারে না। যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে প্রায় ৫০০ মানুষের জীবিকা একসাথে বন্ধ হয়ে যাবে ‘

ম্যানেজার মো: রফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ থাকলে কিছু কাজ করা যায়, কিন্তু ডিজেল ছাড়া গাড়ি ও জেনারেটর চালানো সম্ভব নয়। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই। এই শ্রমিকদের কথা ভেবে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করুন।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়েছে। অনেক শ্রমিকের জীবিকা এই কারখানার সাথে জড়িত। আমরা মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION