1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২০৬ Time View

বোয়ালমারীতে পরীক্ষার্থী ২৮৩৮ প্রথমদিনে অনুপস্থিত ৩৯ দায়িত্ব অবহেলায় ৬ কক্ষ পরিদর্শককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। উপজেলার ৬টি কেন্দ্রে মোট পরীক্ষা দিচ্ছে ২৭৯৯ জন পরীক্ষার্থী। প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৩৯ জন। পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রকিবুল হাসান। কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, হল সুপারের দায়িত্ব পালন করছেন ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন আহমেদ, ট্যাগ অফিসার রয়েছেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আফজাল হোসেন। জর্জ একাডেমী কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, হল সুপারের দায়িত্ব পালন করছেন মধুবর্ণী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেন, ট্যাগ অফিসার রয়েছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন। বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সচিব রয়েছেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকান্ত মন্ডল, হল সুপারের দায়িত্বে রয়েছে সাতৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, ট্যাগ অফিসার রয়েছেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নিরাপদ দাস। সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের কেন্দ্র সচিব রয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্যা, হল ‍সুপারের দায়িত্বে রয়েছেন রুপাপাত বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মোল্যা, ট্যাগ অফিসার রয়েছেন উপজেলা প. প. কর্মকর্তা মো. ইকবাল হোসেন। কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. সালাম মিয়া, হল সুপারের দায়িত্বে রয়েছেন হাটখোলারচর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, ট্যাগ অফিসার রয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। শাহ জাফর টেকনিক্যাল কলেজ এন্ড বিএম ইন্সটিটিউট কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন ওই কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, হল সুপারের দায়িত্ব পালন করছেন মাহাবুবুর রহমান পল্লব, ট্যাগ অফিসার রয়েছেন উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান। প্রথম দিনে ৬ জন পরীক্ষককে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION