1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৬ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে ১০ আগস্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি। বিজ্ঞপ্তিতে শাহ মো. জাকারিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং নানাবিধ অপকর্মের অভিযোগ এনে তার সাথে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির নাম ভাঙিয়ে নানাবিধ অপকর্মকারী কথিত ছাত্রদল নেতা শাহ মো. জাকারিয়া বোয়ালমারী উপজেলার উমরনগর গ্রামের কাজী কারী মো. মনজুরুল হকের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, জাকারিয়ার পিতা গুনবহা ইউনিয়নের জামায়াতের অন্যতম নেতা এবং জাকারিয়া নিজে বিগত নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছেন। বর্তমানে বোয়ালমারী উপজেলা বিএনপি বা এর কোনো অঙ্গ সংগঠনে জাকারিয়ার কোনো পদ-পদবি নেই।
জাকারিয়া বিএনপি এবং ছাত্রদলের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং নানা অপকর্মের সাথে জড়িত রয়েছেন। এছাড়া সে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে লোকজনকে জিম্মি করে চাঁদা দাবি করে আসছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তার এসব বিতর্কিত ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় যৌথ স্বাক্ষরিত এই বিবৃতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, জাকারিয়ার সাথে কোনো প্রকার রাজনৈতিক সম্পর্ক রাখা যাবে না। যদি দলের বা অঙ্গ সংগঠনের কেউ তার সাথে সম্পর্ক বজায় রাখে, তবে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION