1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চাপলডাঙ্গার কে এই গাঁজাখোর রফিকুল

  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৯৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি : রফিকুল গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের মান্নান মোল্যার ছেলে। বয়স আনুমানিক ২৪ বছর। ছোটবেলা থেকেই অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে সে। প্রথমে নেশা, তারপর নেশার টাকা জোগাড় করতে ছেচড়া চুরি করতে শুরু করে। হাড়ি পাতিল, গরু-ছাগল, মোটরসাইকেলসহ চুরির তালিকা বাড়তে থাকে তার। মাঝেমধ্যে ধরা পড়ে নিজেই অপরাধ স্বীকার করে কান ধরে তওবা করে পার পেয়ে যায় সে। তারপর চোর থেকে ছিনতাইকারীতে রুপান্তরিত হয়। ধীরে ধীরে গাঁজা থেকে ইয়াবায় পা বাড়িয়ে প্রকাশ্যেই তার এই অপরাধ কর্মকান্ড চালিয়ে যেতে থাকে। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। দিনে মুখ খুললে রাতেই সে পড়ে মহাবিপদে। তার অপরাধী কর্মকান্ড জানান দিতে সাঙ্গপাঙ্গ দিয়ে মোবাইলে ছবি তুলে আপলোড দেয়। এলাকায় জানান দেয় তার অপরাধ জগতের কর্মকান্ডের দৌরাত্ম্য। সর্বশেষ করোনাকালীন কঠোর লকডাউনের মধ্যে ফরিদপুরের বোয়ালমারীতে দরজার গ্রীলের ছিটকিনি কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বাড়ির মালিক মো. রতন আলী রোকন। অভিযোগ নম্বর ১১৫৯, তারিখ: ০৪/০৭/২০২১ ইং।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের রতন আলী রোকনের বাড়িতে ৪ জুলাই রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দরজার ছিটকিনি কেটে এক দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরদের সাড়া-শব্দে রতন আলীর স্ত্রী রহিমা বেগমের ঘুম ভেঙ্গে গেলে তিনি দরজা খোলা দেখতে পান। তিনি আলো জালিয়ে এবং শোর-চিৎকার করলে ঘরের মধ্য ঘাপটি মেরে থাকা প্রতিবেশি মান্নান মোল্যার ছেলে রফিকুল ইসলাম রহিমা বেগমের মুখ চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, বাক্সের মধ্যে থাকা নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। চোর রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় রহিমা বেগম তাকে জাপটে ধরে। এ সময় আলোতে তিনি রফিকুল ইসলামকে চিনে ফেলে। শোর-চিৎকারের শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে রহিমা বেগম ও তার স্বামীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় রফিকুল । একটি অসাধু চক্র অর্থের বিনিময়ে চুরির ঘটনাটি ধামাচাপা দিতে পায়তারা করছে বলে জানা গেছে।
এছাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, ইতোপূর্বে রফিকুল ছাগল চুরি করে ৬ হাজার ও মোটরসাইকেল চুরি করে ১০ হাজার টাকা জরিমানা দেন।
এ ঘটনায় সরেজমিনে গেলে রফিকুল ও তার পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। অন্যদিকে বিভিন্ন মিডিয়ায় তার এই কুকীর্তির সংবাদ প্রকাশ পেলে অভিযোগকারী মো. রতন আলী রোকনকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION