1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ

বোয়ালমারীতে বিট পুলিশিং সমাবেশ

  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৮৫৪ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রূপাপাত ইউনিয়নের ডহরনগর তদন্ত কেন্দ্রের আয়োজনে রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে। নিরাপদ সমাজ বিনির্মাণে পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। এজন্য বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে হবে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা এবং রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা, রূপাপাত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোতা মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION