1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মাসুদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে হাসামদিয়ার সঞ্জয় শীল

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাসুদের বিরুদ্ধে ১৬ জন স্বাক্ষরিত এক অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ সুপার বরাবর। পুলিশ সুপারের কার্যালয় ০১.০২.২০২২ ইং তারিখে অভিযোগপত্রটি গ্রহণ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, ‘মাসুদ সঞ্জয় শীলের কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় তাকে মারধর করে জীবননাশের হুমকি দেয়। স্থানীয় পার্কের মালিক সামচুজ্জামান বেগের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তার পার্ক বন্ধের হুমকি দেয়। সে জোর করে ওই পার্কে ঢুকে নেশা করে। বাধা দিলে পার্কের কর্মচারীদের মারধর করে। পার্কের মালিকপক্ষ থানায় খবর দিলে তাকে ধরে এনে আদালতে চালান দেয়। তেল ব্যবসায়ী পলান সাহার নিকট চাঁদা দাবি করে। না পেয়ে তাকে মারধর করে। চতুল ইউপি চেয়ারম্যান সালিশ করে মিমাংসা করে দেন। ওবায়দুরকে মারধর করে। এছাড়া কামরুল ইসলাম উজ্জ্বলকেও অপমানিত করে। দরখাস্তের স্বাক্ষীগণ হচ্ছে সামচুজ্জামান, ইয়াদ আলী, সুজন মীর, পলান সাহা, আছাদ খন্দকার, শামীম বেগ, মোজাফফর আলী, তৈয়ব আলী, ওবায়দুর মোল্যা, আমিন মীর, ইউনুস শরীফ, রাসেদ মীর, লিমন মোল্যা। স্বাক্ষীরা জানায়, মাসুদের বিরুদ্ধে এ অভিযোগ ছাড়াও থানায় আরও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত মাসুদের সাথে আলাপ করলে সে জানায় অভিযোগ সঠিক নয়। গ্রাম্য রাজনীতিতে আমি ষড়যন্ত্রের শিকার। অপরদিকে এ সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেলে ৬ ফেব্রুয়ারি দুপুরে মাসুদ তার সঙ্গী সাথীদের নিয়ে সঞ্জয় শীলের বাড়িতে যায়। দরখাস্ত কেনো দিয়েছিস সঞ্জয় শীলের কাছে এ কৈফয়ত চেয়ে তার পরিবারের সকল অকথ্য ভাষায় গালিগালাজ করে। সঞ্জয় শীল অবস্থা বেগতিক দেখে পালিয়ে থানায় এসে আরও একটি অভিযোগ দেয়। সঞ্জয় শীল ও তার পরিবার নিরাপত্তাহীতায় ভুগছে বলে জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION