1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫৬৭৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি। ১৮ এপ্রিল সোমবার বিকেলে জামে মসজিদ সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন অনিক প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল দলীয় প্যাডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিতে ১৯ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সৈয়দ মোদাররেছ আলী ইছাকে আহবায়ক ও এ কে এম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব করা হয়।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয় ৯ জনকে। তারা হলেন- আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, আজম খান ও তানভীর চৌধুরী রুবেল।
এছাড়া ৮জনকে সদস্য করা হয়। তারা হলেন- খন্দকার নাসিরুল ইসলাম, রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, জাফর হোসেন বিশ্বাস, গুলজার মৃধা, খায়রুল আলম ও জসিম উদ্দিন মৃধা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION