1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদীপক্ষের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৯৭৬ Time View
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা মামলার আসামিরা বাদীপক্ষের বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই হত্যা মামলার বাদী আ: সালাম শরীফ।
জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কালিনগর গ্রামে ২০১৩ সালের ৬ এপ্রিল দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে কালাম শরীফ নামে এক লোক খুন হয়।  খুনের ঘটনায় ৭ এপ্রিল বোয়ালমারী থানায় আ: সালাম শরীফ (৬০) একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। হত্যা মামলার আসামিরা একই গ্রামের ভাষান ফকির (৪৬), সিদ্দীক ফকির (৫২), কামরুল ফকির (৩৮), কামরুল শেখ (৩৫) গং দীর্ঘদিন ধরে মামলাটি প্রত্যাহারের জন্য বাদী ও তার ছেলে রূপাপাত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. নুরু শরীফের উপর চাপ প্রয়োগ করে আসছে। তাদের এই প্রস্তাবে রাজী না হওয়ায় দীর্ঘদিন ধরে রাতের আধারে বাদীর ছেলে ভাইদের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন অত্যাচার নির্যাতন করে আসছে।  মঙ্গলবার (১৭.০৫.২২) সন্ধ্যার পর বাদী সালাম শরীফের ছেলে রূপাপাত ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরু শরীফের বাড়ির মধ্যে থাকা পাট কাঠি ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এরপর বসত ঘরে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলে বাড়ির লোকজনের শোরচিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায় এবং আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় নূরু শরীফের বাবা আ: সালাম ফকির মঙ্গলবার রাতেই বোয়ালমারী থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে কালিনগর গ্রামের রাজু শেখ (৩২), সাহাবুদ্দিন (২৫), শিহাব কাজী (২০), আয়ুব আলী (৪০)কে অভিযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে বিচারাধীন মামলার ৬ নং আসামি কামরুল শেখ (৩৫) বলেন,  আমরা এমনিতেই একটি হত্যা মামলার আসামি। মামলাটি মিমাংসার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি। আমরা কেন তাদের বাড়িতে আগুন দিতে যাবো। আমার মনে হয় তৃতীয় কোন পক্ষ এসব ঘটনা ঘটাচ্ছে যাতে করে মামলাটি আপোষ মিমাংসা না হয়।
এ ব্যাপারে ডহনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মো. মুক্তার হোসেন বলেন, আগুন দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION