1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৫৭২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪১ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সোমবার (৩০ মে) বিকেল ৩টায় উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল কলেজ এন্ড বিএম ইন্সটিটিউটে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোঃ আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম কুদ্দুস মোল্যা, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন চৌধুরী, কাউন্সিলর শেখ আজিজুল ইসলাম, জেলা যুবদলের সহসম্পাদক মোঃ ইমরান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিবুল ইসলাম, শ্রমিকদল নেতা মোঃ কামাল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহিন আনোয়ার, মহিলাদল নেত্রী মুন্নী রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শেখ আনিসুরজ্জামান তপু, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ মাহফুজ মিয়া, ছাত্রদল নেতা মাহাবুব হোসেন সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন অনিক প্রমুখ।
সভায় প্রধান অতিথি শাহ্ মো. আবু জাফর বলেন, দেশ আজ মহাসংকটে। অসাধু আমলা ও মন্ত্রী এমপিরা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন দপ্তরে লুণ্ঠনের মহাৎসব শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে হাহাকার। এই অবৈধ সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION