1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৬৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের এ ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে তারা। প্রভাবশালী আসামীরা এলাকায় বুক তেতিয়ে ঘুরে বেড়িয়ে চাপ দিচ্ছে মামলা তুলে নিতে। এ লক্ষ্যে অসহায় বাদীকে জীবন নাশের হুমকি প্রদান সহ নানাভাবে হেনস্তা করছে দূর্বৃত্তরা। আসামী গ্রেফতারের দাবী ও জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, তিনি ডোবরা গ্রামের জনতা জুট মিলের একজন নির্ধারিত ঠিকাদার। পাশাপাশি মিলগেটে একটি বড় মুদিদোকানও রয়েছে তার। গত ৫ জুন তিনি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে সাড়ে ৩ লক্ষ টাকা তুলে দোকানে রাখেন। রাত ১০ টার সময় দোকান থেকে ওই টাকা নিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি কালে একই গ্রামের আমীর শেখ, শাহীন শেখের নেতৃত্বে কতিপয় দূর্বৃত্ত চাকু, ছোরা, রামদা ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। দুষ্কৃতিকারীরা রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জুন বোয়ালমারী থানায় মোট ১৩ জনকে আসামী করে একটি মামলা করেন ভুক্তভোগী। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যেই এলাকায় বুক ফুলিয়ে ঘুরাফেরা করছে। আর এ সুযোগে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে বাদীর উপর। এ লক্ষ্যে রবিউলকে জীবনে মেরে ফেলার হুমকি দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে অপরাধী চক্র। ফলে নিজের জীবন ও পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী রবিউল ইসলাম। তাই সংবাদ সম্মেলনে আসামীদের দ্রুত গ্রেফতার দাবীর পাশাপাশি জীবনের নিরাপত্তাও চান তিনি। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাকু শেখ, আজিম খান, বজলু মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION