1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সালথায় অনশন করেই বিয়ে

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৬৪ Time View
এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান:
ফরিদপুরের সালথায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন। প্রেমিকা শুক্রবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিনি স্থানীয় মাতুব্বরদের সালিসের মাধ্যমে রাতে বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানান। অনশনরত প্রেমিকার নাম চৈতী বিশ্বাস তার বয়স ২০ বছর।
জানা যায়, সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদি গ্রামের শুনীল মিত্রের ছেলে সুমন মিত্র (২৭)এর সঙ্গে ওই নারীর দীর্ঘ ১ বছরের সম্পর্ক রয়েছে। এর মধ্যে সুমন মিত্রের বিয়ের জন্য মেয়ে দেখছেন তার বাবা-মা। এমন খবর পেয়ে শুক্রবার সকাল থেকে প্রেমিক সুমন মিত্রের বাড়িতে গিয়ে চৈতী বিশ্বাস (২০) নামে ওই নারী বিয়ের দাবিতে অবস্থান শুরু করেছেন।
সুমন মিত্রের বাড়িতে অবস্থানরত ওই নারী জানান, সুমন মিত্রের সাথে তার প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের ওই সম্পর্কের সময় বিয়ের আশ্বাস দিয়েছে সুমন। এদিকে সুমন মিত্রের সঙ্গে আমার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সুমনের পরিবার আমাদের সম্পর্কের বিষয়টি আগে থেকেই জানতো।
অবস্থানরত ওই নারী আরও জানান, আমার আগে অন্যত্র বিয়ে হয়েছিল যেখান থেকে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ দিনের মাথায় আমার প্রাক্তন স্বামীকে তালাক দেওয়ায় সুমন মিত্র । তালাক দেওয়ার পর থেকে আমাকে বিয়ে করতে অস্বীকার করছে সুমন। যার কারণে আমি সুমন মিত্রের বাড়িতে এসে অবস্থান করছি। পরে স্থানীয় মাতুব্বররা আমাদের বিয়ের আয়োজন করেছেন আজ শুক্রবার রাত্রে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা কাইয়ুম মোল্যা বলেন, ওই মেয়েটি সকাল থেকে বিয়ের দাবীতে ছেলের বাড়িতে অবস্থান করছে বলে জানতে পারি। পরে মেয়ের সাথে কথা বলে জানতে পারি তার সাথে ছেলেটার শারিরীক সম্পর্ক হয়েছে। এছাড়া এসংক্রান্ত বেশ কিছু ডকুমেন্টস আমাদের দিয়েছেন মেয়েটি। পরে স্থানীয় মাতুব্বররা বসে সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যায় একটি বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) বলেন, এ খবর এখনও জানতে পারেননি তিনি। তবে, এব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান পুলিশ কর্মকর্তা মোঃ সুমিনুর রহমান। এ দিকে সারারাত জেগে সুমন মিত্রের সঙ্গে চৈতী বিশ্বাস (২০) নামে ওই নারীর বিয়ের কাজ সম্পন্ন করেন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION