1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৭২৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।

আটক ছাত্রলীগ নেতাকে রোববার (০৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (০৮ এপ্রিল) রাত ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। সে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, আশরাফুজ্জামান জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশ আটক করেছিল। সে একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এদিকে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ আটক হওয়ার খবর পাওয়া মাত্রই রোববার (০৯ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জোহাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে ছাত্রলীগ নেতা জোহাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশরাফুজ্জামান জোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ছাত্রলীগে কোনো মাদক সংশ্লিষ্টদের স্থান হতে পারে না। আমরা জোহার ইয়াবাসহ আটকের কথা শোনা মাত্রই তাকে সাময়িক বহিষ্কার করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION