1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ

বোয়ালমারীতে শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করলো যুবলীগ

  • Update Time : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৭৪৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেড় শতাধিক লোকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা বলেন, এ এলাকার উন্নয়নের জন্য পদ্মাসেতু, জরাজীর্ণ রাস্তাঘাট পাকাকরণ ও শতভাগ বিদ্যুতায়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে, এ গতি থামবার নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সার্বিক দিকনির্দেশনায় সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেড় শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য জাহিদ হাসান, রিফাত আহমেদ, যুবলীগ নেতা মো. ফারুক হোসেন, কায়েস দেওয়ান, মিজানুর রহমান লুলু, মহিউদ্দিন মাহী, বিলায়েত বারী, সবুজ, রাসেল কবির, দুলাল মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION