1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

বোয়ালমারীতে উচ্চ ফলনশীল বারি-১৮ জাতের সরিষা চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী খালপাড়া এলাকায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এর সভাপতিত্বে কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, এসডিসির প্রোগ্রাম ম্যানেজার মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বক্কার সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলম। এ সময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্পটির আওতায় মেসার্স হাসান ট্রেডার্সের শক্তি সরিষার তেল, মেসার্স মোল্যা ট্রেডার্সের তালিব সরিষার তেল ও মেসার্স নিজাম ট্রেডার্সের বিশ্বাস সরিষার তেল নামে ৩টি নতুন মোড়কে বিএসটিআই’র অনুমোদন নিয়ে বাজারজাত করা হচ্ছে।
স্থানীয় কৃষক মো. শাহিদুল ইসলাম বলেন, আমি এ বছর ৫০ শতক জমিতে উচ্চ ফলনশীল বারি সরিষা-১৮ চাষ করেছি। আবহাওয়া অনুকুলে থাকায় অন্যান্য জাতের তুলনায় বারি সরিষা-১৮ এর ফলন বেশি অনেকটা বেশি হবে বলে আশা করছি।
প্রধান অতিথি ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। এই সরিষার তেলে ক্ষতিকর ইউরেসিক এসিড নেই বললেই চলে। স্থানীয় সরিষার মাধ্যমে উৎপাদিত তেল মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। স্বাস্থ্য সুরক্ষায় সরিষার তেল ব্যবহারের নির্দেশনা এবং উচ্চ ফলনশীল বারি- ১৮ জাতের সরিষা চাষে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান তিনি। ’ উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ প্রর্দশনীর কৃষক মাঠ দিবসে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION