1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৮ Time View

বার্তা ডেস্ক: গত ১৭ এপ্রিল শুক্রবার বারাশিয়া যুব সংঘ পূর্ব বোয়ালমারীর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাহিরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ব বোয়ালমারীর ৮ টি প্রাথমিক বিদ্যালয়, হাসামদিয়া, বেনীরাজাপুর, রাজাপুর, বাহিরভাগ, রামনগর, লক্ষিপুর, সোতাশি এবং ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২০ জন মেধাবী শিক্ষার্থিদের মাঝে এই পুরুষ্কার প্রদান করা হয়। বারাশিয়া যুব সংঘের সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান ও বাহিরভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পালের উপস্থাপনাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রকিবুল হাসান। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সঞ্জয় কুমার সাহা। তিনি বারাশিয়ার অরাজনৈতিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এই সংগঠন যেভাবে দলমতের উদ্ধে থেকে ইতিবাচক শিক্ষামুলক ও প্রতিযোগিতা ছাত্র ছাত্রীদের মধ্যে সৃষ্টি করেছে যেটা ফরিদপুর জেলার মধ্যে বিরল। আমি বারাশিয়ার উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং যেকোন ভাল কাজে এই সংগঠনের পাশে থাকবো বলে আশা ব্যক্ত করেন। চতুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশেষ অতিথি এ্যাডভোকেট কাজী আলিমুজ্জামান তার বক্তব্যে সমাজে ভালকাজে সমাজের সবাইকে আসার অনুরোধ করেন। বারাশিয়ার যে কোন ভালকাজ তথা সমাজকে উন্নয়ন করতে যেকোন ভাল কাজে তিনি সবার পাশে থাকবেন প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি কান্তি চন্দ্র বিশ্বাস তার বক্তব্যে বাহিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি করন বিশেষ কারো নির্দেশে স্কুল পরিচালনার বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বারাশিয়ার মহতি উদ্যোগকে সাধুবাদ জানান, বারাশিয়ার প্রধান উপদেষ্টা বিশেষ অতিথি কামরুল হাসান, তার বক্তব্যে যুব সমাজকে মাদক মুক্ত করার জন্য ভাল কাজের প্রতি আগ্রহ সৃষ্টির কথা বলেন। তিনি সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে বারাশিয়ার পাশে থেকে সামাজিক কল্যানে এগিয়ে আসার আহবান জানান। বারাশিয়া যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ আনিস মোল্যা তার বক্তব্যে যারা অনুষ্ঠানে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন,। এছাড়াও বারাশিয়ার শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন বিশ্বাস মন্টু, সাংগঠনিক সম্পাদক আরমান শেখ কোষাধ্যক্ষ কাজল কুমার দেসহ উপস্থিত সকল দর্শক শিক্ষার্থি ও আগত শিক্ষক মন্ডলিদের প্রতি ধন্যবাদও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে হাসামদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদিয়া সুলতানা, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেলিম মাহমুদ, বেনিরাজাপুরের প্রধান শিক্ষক শিখা রানী, রামনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির সিকদার, লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মুন্জুর হোসেন , সোতাশি প্রাথমিক বিদ্যালয়ের নাদিরা বেগম ও ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেজ আহম্মেদ উপস্তিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সাবেক মেম্বর মজিবর শেখ, আরিয়ান মটরস এর প্রোপাইটার রমজান হোসেন জনি, রাজু আহম্মেদ জামায়াত নেতা আব্দুল কাদের, আব্দুল্লাহ্ আল মামুন, মুনসুর মোল্যা, মুক্তিযোদ্ধা আবু জাফর মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থি ছাড়াও নৃত্য পরিবেশন কারী ৪৫ জন শিক্ষার্থীকেও পুরষ্কার প্রদান কর হয়। পুরষ্কার বিতরন শেষে সভাপতি মফিজুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION