
স্টাফ রিপোর্টার: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ড গাছের চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসান। উপস্থিত ছিলেন বোয়ালমারী ইউসিসিএ লিমিটেডের সভাপতি নবীর হোসেন চুন্নু, ভারপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নুরুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. ইমদাদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।