1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে প্রশিক্ষণ শেষে জামায়াতের কর্মী হলেন ১৩২ জন বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৫০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ফারদিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের সৌদি প্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র পুত্র সন্তান।
নিহত শিশুটির পারিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু ফারদিন তার বাবার সাথে ঘুমাচ্ছিল এবং তার মা রান্নাঘরে কাজ ছিলেন। ঘুম থেকে জেগে উঠে শিশুটি একা একা ঘরের মেঝেতে খেলতে শুরু করে। একপর্যায়ে ফ্যান চালানোর জন্য ব্যবহৃত একটি সচল মাল্টিপ্লাগের ছিদ্রে হাতের আঙুল ঢুকিয়ে দিলে শিশুটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবণতি হলে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন। একমাত্র অবুঝ সন্তানের আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পরিবারটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION