1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে প্রশিক্ষণ শেষে জামায়াতের কর্মী হলেন ১৩২ জন বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ

বোয়ালমারীতে প্রশিক্ষণ শেষে জামায়াতের কর্মী হলেন ১৩২ জন

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ও কর্মী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে দীর্ঘদিনের আদর্শিক প্রশিক্ষণ ও আত্মগঠনের প্রক্রিয়া শেষে ১৩২ জন সহযোগী সদস্যকে সংগঠনের ‘কর্মী’ হিসেবে ঘোষণা করা হয়। নতুন এই কর্মীদের একাংশ আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অপর অংশ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে সংগঠনটিতে যোগ দিয়েছেন।

উপজেলা জামায়াতের আমীর হাফেজ বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আমীর ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ। উপজেলা সেক্রেটারি কামাল উদ্দীন ও পৌর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা শহিদুল ইসলাম এবং বোয়ালমারী পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, আদর্শ কর্মী হতে হলে সাংগঠনিক পরিচয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ অর্জন জরুরি। ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে আল্লাহভীতিকে প্রাধান্য দিয়ে সমাজে ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও জানান, অতীতের ফ্যাসিবাদী প্রবণতার পুনরাবৃত্তি রোধ এবং নতুন যেকোনো ফ্যাসিবাদী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করার জন্য তিনি নতুন কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে নতুন কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার জনকল্যাণমূলক কাজে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION