1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ

বোয়ালমারীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৭৭৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি,: ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মো. তাওহিদ মোল্যা (৯)। সে উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের মাইক্রোবাস চালক মো. আইয়ুব মোল্যার একমাত্র ছেলে এবং পাশ্ববর্তী কামারগ্রাম নূরে মদিনা মাদ্রাসার নার্সারী বিভাগের শিক্ষার্থী। তাওহিদের বড় ১৭ এবং ১৪ বছরের দু’টি বোন রয়েছে।
ফরিদপুর জেলা যুবলীগের সদস্য প্রতিবেশি বাগুয়ান গ্রামের মো. দাউদুজ্জামান জানান, বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে খেলতে গিয়ে তাওহিদ বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাওহিদকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। দুপুর ১ টার দিকে মাঠ থেকে ফেরার সময় তাওহিদের চাচা পুকুরের মধ্যে হাবুডুবু খেতে দেখে তাৎক্ষণিত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমির হামজা বলেন, ‘হাসপাতালে যখন তাওহিদ নিয়ে আসা হয় তখন আমরা তাকে মৃত অবস্থায় পাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION