1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমানের হাইয়ের পূজামন্ডপ পরিদর্শন

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৬৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমান হাই বৃহস্পতিবার (১৪.১০.২১) সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপ ও হাটবাজারে ব্যাপক গণসংযোগ ও মোটর শোডাউন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
প্রায় দুই শতাধিক গাড়িবহর নিয়ে দাদপুর ইউনিয়নের চিতারবাজার থেকে শুরু করে ইউনিয়নের নতুবদিয়া, কোন্দারদিয়া, ভাটদী-বঙ্গেশ্বরদী, কমলেশ্বরদীসহ বিভিন্ন এলাকার পূজমন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন পূজামন্ডপে সংক্ষিপ্ত সভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদুর রহমান হাই বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি। বিগত দিনে এলাকার জনগণের যেকোনো সুখ-দুঃখে যেমন আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দাদপুর ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করবো।
মোটর শোডাউনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন আ’লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মিন্টু মিয়া, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুল লতিফ মাতুব্বর, সাধারণ সম্পাদক মো. আজম মোল্যা, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ভুলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন তুষার, দাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফ হোসেন টিটোসহ স্থানীয় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাজ্জাদুর রহমান হাই দাদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও স্কুলে পড়াকালীন সময়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বোয়ালমারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION