1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চতুল ইউপি চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের পূজামন্ডপ পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৮৩১ Time View

বোয়ালমারী প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম (রফিক) বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও মোটর শোডাউন করেছেন। প্রায় দুই শতাধিক গাড়িবহর নিয়ে চতুল ইউনিয়নের রাজাপুর, রাজাবেনী, হাসামদিয়া, পোয়াইল, চতুল, বাইখীর, রামচন্দ্রপুর পূজমন্ডপসহ ১০টি মন্ডপ পরিদর্শন করেন। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিক সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। বর্তমানে উপজেলা য্বুলীগের আহবায়কের দায়িত্ব পালন করছি। বিগত দিনে ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই। বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়ন ও অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সাথে নিয়ে চতুল ইউনিয়নকে মাদকমুক্ত একটি সমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করবো। মোটর শোডাউনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, চতুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. জামাল মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION