1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে প্রশিক্ষণ শেষে জামায়াতের কর্মী হলেন ১৩২ জন বোয়ালমারীতে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক শ্রমিকের বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ

ইনসাফ সীড লিমিটেডের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৮০০ Time View

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আধুনিক রোপন যন্ত্র দিয়ে রোপনকৃত ধানের মাঠ পর্যবেক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা চরপাড়া গ্রামে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে ইনসাফ সীড লিমিটেডের আয়োজনে কৃষক মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলীর সভাপতিত্বে আধুনিক রোপন যন্ত্র দিয়ে ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইনসাফ সীড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মাতিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ হীরালাল নাথ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাস প্রমুখ। মাঠ দিবসে এলাকার অসংখ্য কৃষক-কৃষাণী, সুধিজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION