
বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী উপজেলাবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিতে গ্রামীণফোন তাদের আরো একটি নতুন সেবাকেন্দ্র নিয়ে এসেছে। মঙ্গলবার বিকালে শহরের স্টেশন রোডে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসব মুখর পরিবেশে এর উদ্বোধন ঘোষণা করেন গ্রামীণফোনের খুলনা বিজনেস রিটেইল হেড মোহাম্মেদ সোয়েব আনসার, ফরিদপুর এরিয়া ম্যানেজার রাজিব ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের অধিকতর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে।
অনুষ্ঠানের শোভা বর্ধন করতে আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ও গ্রামীনফোন ডিস্ট্রিবিউটর সৈয়দ রাসেল রেজা, রিটেইল চ্যানেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাদের (গুঞ্জন), সিনিয়ন টেরিটোরি ম্যানেজার মাইনুল হক, এরিয়া টেকনোলজি ম্যানেজার আরমান হোসেন, বোয়ালমারী টেরিটোরি ম্যানেজার আরিফ মাহমুদ সবুজ ও বোয়ালমারী গ্রামীণফোন সেন্টারের সত্তাধিকারী মো: তারিকুল ইসলাম শোভন ও লাল এন্টার প্রাইজের মালিক অহিদুল হক উজ্বল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ