1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৮৩১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার (১১.১১.২১) বিকেলে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি পালন করেন যুবলীগের নেতাকর্মীরা। আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা ও চৌধুরী রায়হান রকি।
এ সময় বক্তারা লড়াই সংগ্রামে যুবলীগের বিভিন্ন দক্ষতার কথা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে তৃণমুল যুবলীগকে সক্রিয় থেকে কাজ করার আহবানও জানান তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর যুবলীগের আহবায়ক আহাদুল করিম আহাদ, মহিউদ্দিন মাহী, রাজিবুল ইসলাম সজিব, ইউনিয়ন যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ।
উল্লেখ্য, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION