1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৫৪৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, তরুণ রাজনীতিবিদ মো. সাব্বির মিনা অনিক। শনিবার (১৩.১১.২১) বেলা ১১টায় রেজিষ্ট্রি অফিস সংলগ্ন তাঁর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাব্বির মিনা অনিক আগামী ২৩ ডিসেম্বর ২০২১ ৪র্থ ধাপে অনুষ্ঠাতব্য ইউপি নির্বাচনে পরমেশ্বর্দী ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় প্রতীকে নির্বাচনে করতে নিজ প্রার্থীতা ঘোষণা করেছেন। তিনি পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম শাহাবুদ্দিন মিনা সাবুর ছেলে। শাহাবুদ্দিন মিনা ১৯৮৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ওই ইউনিয়নের চেয়ারম্যান ও দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

সাব্বির মিনা অনিকের দাদা মরহুম রোকন উদ্দিন মিনা ১৯৪৭ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অনিক দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। পারিবারিক ঐতিহ্য অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাব্বির মিনা অনিক সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে আমার পরিবার পরিচিত, দীর্ঘ ৬০ বছর মানুষের সেবা করে আসছে আমার পরিবার। সেই রাজনৈতিক ঐতিহ্যের রক্ত আমার শরীরে বহমান। জনকল্যানের ব্রত নিয়ে আমার দাদা, আমার পিতা পরমেশ্বরদী ইউনিয়নের মানুষের সেবা করে এসেছেন। আমি সে ধারা অব্যাহত রাখতে জনসেবার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। এই ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে আমার পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করতে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন মিনা সাচ্চু, মনিরুল ইসলাম সুইট মিনা, মিরাজ মিনা, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সিনিয়র সাংবাদিক মো. আনোয়ার হোসেন, কাজী আমিনুল ইসলাম প্রমুখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION