1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে নৌকার প্রার্থী পলাশ বিশ্বাসকে বিজয়ী করতে বিশেষ সভা

  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫৯৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পলাশ বিশ্বাসকে বিজয়ী করতে স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপকমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান নবীর হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. জালাল উদ্দিন, আবুল খায়ের, আনিচুজ্জামান, মাহফুজুর রহমান পাখি, ময়না ইউনিয়ন কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান মৃধা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান লিঙ্কন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমালসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ময়না ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. রশিদ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী। সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পলাশ বিশ্বাসকে বিজয়ী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION