1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অধ্যক্ষ মোনায়েম হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫৬৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ১০ ডিসেম্বর অধ্যক্ষ মোনায়েম হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের ১০ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষ মোনায়েম হোসেনের কৃতিত্ব অপরিসীম। বোয়ালমারী আলফাডাঙ্গা মধুখালী উপজেলায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতা করেছেন এবং তিনি নিজের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের এমপিওভুক্ত করতেও সহযোগিতা করেছিলেন। পিছিয়ে পড়া এবং এলাকার বিপথগামী ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করতে তার বাড়ির ঘর ভেঙে ১৯৮০ সালে এলাকার কিছু মানুষকে নিয়ে গড়ে তুলেছিলেন হরিহরনগর সিনিয়র মাদ্রাসা। হরিহরনগর সিনিয়ার মাদ্রাসা ছাড়াও তিনি বেশ কয়েকটি মাদ্রাসায় ও কৃতিত্বের সাথে চাকরি করেছিলেন। মৃত্যুর সময় তিনি হরিহরনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এলাকার বিভিন্ন মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কীর্তিমানের মৃত্যু নাই এর বাস্তব উদাহরণ অধ্যক্ষ মোনায়েম হোসেন হুজুর। অধ্যক্ষ মোনায়েম হোসেন এর সুযোগ্য কনিষ্ঠপুত্র মোঃ বোরহান উদ্দিন বাবার স্মরণে গড়ে তুলেছেন অধ্যক্ষ মোনায়েম হোসেন স্মৃতি ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বাবার মতো এলাকার মানুষের সেবা ও শিক্ষিত করে গড়ে তুলতে চান এবং সকল সময় মানুষের পাশে থেকে সেবা করতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION