1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৭৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবীন ব্যক্তিকে শারীরিকভাবে নিগৃহীত করায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা হাজ্বী আ. ওহাব শেখ (৮২) পার্শ্ববর্তী বনমালীপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আবুল বাসার রুমি মিয়ার বাড়ি যাচ্ছিলেন। ওই বাড়ির সামনে থেকে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার অনুসারী রাকিব মোল্যা, মোরাদ মোল্যা, ছাদি মোল্যা, পান্নু মোল্যা, ছানোয়ার মোল্যাসহ ২০/২৫ জন আ. ওহাব শেখকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জোর করে রূপাপাত ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষামাণ রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে সোনা মিয়া ওহাব শেখকে লাথি মারে এবং চড় থাপ্পড় মারে। পরে বিষয়টি জানতে পেরে আ. ওহাব শেখের ছেলে আবু সাঈদ ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইলে বোয়ালমারী থানা পুলিশ ওহাব শেখকে উদ্ধার করে।
এ ব্যাপারে আ. ওহাব শেখ বলেন, ইউপি নির্বাচনে সোনা মিয়ার বিরুদ্ধে গিয়ে নৌকায় ভোট দেয়ায় আমাকে সোনা মিয়া ও তার লোকেরা শারীরিকভাবে নিগৃহীত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি আরো বলেন, সোনা মিয়া একজন মাদক ব্যবসায়ী এবং বিএনপি-জামায়াতের দোসর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION