1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সালথায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫৫০ Time View
এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা নিবেদন পর্বে ফরিদপুরের ২ আসনের সাংসদ, জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক মিনিট নিরবতা পালন, শোভাযাত্রা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ-কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্লা উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, মোঃ মামুন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায় প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধণা ও পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি  কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION